গাইবান্ধায় ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ঢাকা-রংপুর ঐতিহাসিক লংমার্চ ও পলাশবাড়ী পথসভা সফল করার লক্ষ্যে প্রস্তুতি বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৫টায় পলাশবাড়ী চৌমাথায় এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এতে ১৯ সেপ্টেম্বরের ঢাকা থেকে রংপুর লংমার্চ ও পলাশবাড়ী পথসভা সফল করার লক্ষ্যে গৃহীত বিভিন্ন প্রস্তুতি ও কর্মসূচি সম্পর্কে গণমাধ্যমকর্মীদের অবহিত করা হয়।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধের দাবিতে আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর পর্যন্ত এ ঐতিহাসিক লংমার্চ অনুষ্ঠিত হবে।
গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে প্রেস ব্রিফিং করেন ১১ দলীয় ঐক্যের অন্যতম নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন এবং গাইবান্ধার সাবেক জেলা আমীর ডা. আব্দুর রহিম সরকার। এছাড়া উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি ও পথসভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অধ্যক্ষ মাওলানা আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম এমপি।
গাইবান্ধা জেলা জামায়াতের (ভারপ্রাপ্ত) সেক্রেটারি ও গাইবান্ধা জেলা ১১ দলীয় ঐক্যের আহ্বায়ক জনাব সৈয়দ রোকনুজ্জামান-এর সঞ্চালনায় প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন গাইবান্ধা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা আহ্বায়ক জনাব এস এম খাদেমুল ইসলাম (খুদি), বাংলাদেশ খেলাফত মজলিস গাইবান্ধা জেলা সভাপতি মুফতি মাওলানা আবু ইউসুফ, এলডিপি গাইবান্ধা জেলা সভাপতি অধ্যক্ষ শরিফুল ইসলাম, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) গাইবান্ধা জেলা সভাপতি মো. জাহিদুল ইসলাম, আমার বাংলাদেশ (এবি) পার্টি গাইবান্ধা জেলা আহ্বায়ক মো. খাইরুল ইসলাম, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) গাইবান্ধা জেলা সভাপতি মো. সুলতান মাহমুদ।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জনাব মো. ফয়সাল কবির রানা, জেলা পেশাজীবী বিভাগের সভাপতি জনাব মুহাম্মদ খায়রুল আমিন, জেলা মানবসম্পদ সেক্রেটারি জনাব সাইফুল ইসলাম মন্ডল, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা সাইদুর রহমান, শ্রমিক কল্যাণ সভাপতি জনাব নুরুন্নবী প্রধান, গাইবান্ধা পৌরসভা আমীর অধ্যাপক ফেরদৌস আলম, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি জনাব মো. ইউসুফ আল-কায়্যুমী, পলাশবাড়ী উপজেলা আমীর জনাব আবু বকর সিদ্দিক, সাদুল্লাপুর উপজেলা আমীর জনাব এরশাদুল হক ইমনসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রেস ব্রিফিংয়ে নেতৃবৃন্দ আগামী ১৯ সেপ্টেম্বরের ঢাকা-রংপুর লংমার্চ ও পলাশবাড়ী পথসভা সফল করতে গাইবান্ধার সর্বস্তরের জনগণ, দলীয় নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের সর্বাত্মক সহযোগিতা ও অংশগ্রহণের আহ্বান জানান।