জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টি-র (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেন, আমাদের দেশের সবচেয়ে বড় সম্ভাবনার জায়গাটি হচ্ছে সমুদ্র।
তিনি উল্লেখ করেন, বাংলাদেশ তিন দিক থেকে ল্যান্ডলকড বা ভূবেষ্টিত এবং তিন দিকেই রয়েছে ভারত। আমাদের একমাত্র উন্মুক্ত ও অবাধ স্থান হলো সমুদ্র, যার মধ্য দিয়ে আমরা সরাসরি বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পারি।
বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের কথা তুলে ধরে তিনি বলেন, এই সমুদ্র বন্দর থাকার কারণেই আমরা কখনোই পুরোপুরি দিল্লির ওপর নির্ভরশীল হয়ে পড়িনি এবং নিজেদের স্বনির্ভর রাখতে সক্ষম হয়েছি।
তিনি আরও বলেন, আমাদের সমুদ্র ও নৌপথকে যদি আমরা সঠিক পরিকল্পনা অনুযায়ী সাজাতে পারি এবং এর সক্ষমতা বহুগুণ বাড়িয়ে শক্তিশালী করতে পারি, তবে এর মাধ্যমে আমাদের জাতীয় সার্বভৌমত্ব আরও বেশি সুদৃঢ় হবে।
এই বিশাল সম্ভাবনার নেতৃত্ব দেশের ভেতর থেকেই গড়ে উঠতে হবে উল্লেখ করে তিনি স্পষ্ট জানান যে, এর নেতৃত্ব মূলত আসা উচিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকেই।