লন্ডন | ২৪ জানুয়ারি ২০২৬
আফগানিস্তানে ন্যাটো বাহিনীর ভূমিকা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যকে ‘অপমানজনক’ আখ্যা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি বলেন, এমন মন্তব্য ন্যাটো মিত্রদের প্রতি অবমাননাকর এবং তিনি হলে প্রকাশ্যে ক্ষমা চাইতেন।
শুক্রবার লন্ডনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, আফগানিস্তানে ন্যাটো সেনাদের ভূমিকা খাটো করে দেখানো বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য শুধু ভুলই নয়, বরং তা গভীরভাবে অপমানজনক। তিনি জানান, ন্যাটো বাহিনী আফগানিস্তানে সম্মুখসারিতে থেকেই লড়াই করেছে এবং এ বিষয়ে বিভ্রান্তিকর বক্তব্য দেওয়া দুঃখজনক।
স্টারমার আরও বলেন,
“যদি আমি এমন কোনো ভুল মন্তব্য করতাম, তবে আমি অবশ্যই ক্ষমা চাইতাম।”
এ সময় তিনি যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ঐতিহাসিক ও কৌশলগত সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করেন। তার মতে, বৈশ্বিক নিরাপত্তা ও প্রতিরক্ষার ক্ষেত্রে এই দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা অক্ষুণ্ন রাখা জরুরি।
এর আগে শুক্রবার ব্রিটিশ সরকার আনুষ্ঠানিকভাবে জানায়, আফগানিস্তানে ন্যাটো সেনারা ফ্রন্টলাইন এড়িয়ে চলেছিল—ডোনাল্ড ট্রাম্পের এমন দাবি সম্পূর্ণ ভুল। ব্রিটিশ প্রতিরক্ষা সূত্রগুলো জানায়, ন্যাটো বাহিনী যুদ্ধক্ষেত্রে সক্রিয়ভাবে অংশ নিয়েছিল।
উল্লেখ্য, বৃহস্পতিবার এক বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, আফগানিস্তান যুদ্ধে ন্যাটো সৈন্যরা সামনের সারি থেকে কিছুটা দূরে অবস্থান করেছিল। এই মন্তব্য ঘিরেই শুরু হয় আন্তর্জাতিক মহলে বিতর্ক।
২০০১ সালের ৯/১১ সন্ত্রাসী হামলার পর ন্যাটোর যৌথ নিরাপত্তা ধারা প্রয়োগের মাধ্যমে আফগানিস্তানে সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হয় যুক্তরা