যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করে ডিজেল আমদানির যে চুক্তি করা হয়েছে, সে বিষয়ে ব্রাসেলসে ইউরোপীয় কাউন্সিলের বৈঠক শেষে মাক্রোঁ তাঁর ক্ষোভ ও দ্বিমত প্রকাশ করেন।
মাক্রোঁ সতর্ক করে বলেন, ট্রাম্প ও পুতিনের এই চুক্তি অংশীদারদের মধ্যে “বিভাজন ও সন্দেহের উপাদান” তৈরি করছে এবং এটি সম্পূর্ণ অনুপযুক্ত ও অকার্যকর। এটি কারো জন্যই মঙ্গলজনক নয়।
ফরাসি প্রেসিডেন্টের মতে, এই চুক্তি বৈশ্বিক জ্বালানির বাজারে কোনো প্রভাব ফেলবে না। কারণ, রাশিয়ার ডিজেল ইতিমধ্যেই বিভিন্ন দেশের মাধ্যমে বৈশ্বিক বাজারে ঘুরছিল, তাই নতুন করে এটি বাজারে আনা কোনো স্থায়ী সমাধান নয়।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও এই চুক্তির তীব্র সমালোচনা করে একে “পুতিনের জন্য একটি উপহার” বলে উল্লেখ করেছেন, যা রাশিয়ার যুদ্ধ তহবিলে সরাসরি অর্থ জোগাবে।