নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধন উপলক্ষে স্পোর্টস এডিটরদের সাথে মতবিনিময় সভায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
আগামী ০৫ নভেম্বর ২০২৬ খুলনা জেলা স্টেডিয়াম হতে প্রধানমন্ত্রী কর্তৃক দেশব্যাপী নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২) এর শুভ উদ্বোধন উপলক্ষে প্রিন্ট, ইলেক্ট্রনিক, অনলাইন পোর্টাল, ডিজিটাল ও সোশ্যাল মিডিয়ার স্পোর্টস এডিটরদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব মোঃ আমিনুল হক।
নতুন কুঁড়ি স্পোর্টস-এর মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে মেধাবী খেলোয়াড় খুঁজে বের করে তাদের জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় হিসেবে গড়ে তোলা হবে। এ লক্ষ্য বাস্তবায়নে গণমাধ্যমের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।