যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় খুলনা জেলার ফুলতলা উপজেলার বরণপাড়া বায়োগ্যাস পল্লীর শুভ উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব মোঃ আমিনুল হক।এ সময় তিনি বলেন, বর্জ্যকে সম্পদে রূপান্তর এবং জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস হতে পারে একটি টেকসই সমাধান।
যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে সারাদেশের প্রত্যন্ত অঞ্চলে এই কার্যক্রম ছড়িয়ে দেওয়া হবে।তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে বায়োগ্যাস পল্লী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।