স্টাফ রিপোর্টার , Daily Crisis BD
যুক্তরাজ্যভিত্তিক প্রভাবশালী আন্তর্জাতিক গণমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “আগামী সরকার বিএনপি এককভাবেই গঠন করবে। জনগণ আজ পরিবর্তনের পক্ষে, আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে জাতি ঐক্যবদ্ধ।”
তারেক রহমান বলেন, “বাংলাদেশের মানুষ গণতন্ত্র, ন্যায়বিচার ও জাতীয় সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যবদ্ধ হয়েছে। এবার কোনো বিদেশি তদবির বা প্রশাসনিক কারসাজি জনগণের রায়কে বাঁকাতে পারবে না। বিএনপি জনগণের সঙ্গে আছে, জনগণই বিএনপির শক্তি।”
ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশে চলমান রাজনৈতিক উত্তেজনা, জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া এবং আসন্ন সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপির ভিশন সম্পর্কে তারেক রহমান বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। তিনি দাবি করেন, “এবারের আন্দোলন কোনো দলের নয়—এটি জাতির মুক্তির আন্দোলন।”
তারেক রহমান আরও বলেন, “আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করি। বিএনপি আগামী সরকার গঠন করবে এটি সময়ের ব্যাপার মাত্র। দেশে ফিরেই আমি গণতন্ত্র পুনরুদ্ধারের যাত্রায় নেতৃত্ব দেব।”
তিনি ফাইন্যান্সিয়াল টাইমসকে আরও জানান, “বাংলাদেশে বর্তমানে প্রশাসনিক কাঠামো, বিচারব্যবস্থা ও নির্বাচন কমিশন পুনর্গঠন অপরিহার্য। গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য একটি নতুন সামাজিক চুক্তি প্রয়োজন। বিএনপি সেই নতুন চুক্তির ভিত্তিতেই রাষ্ট্র পুনর্গঠন করবে।”
তারেক রহমানের এই বক্তব্যে বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দলটির শীর্ষ পর্যায় থেকে তৃণমূল পর্যন্ত নেতারা বলছেন“দেশে পরিবর্তনের সময় এসে গেছে, জাতি প্রস্তুত।”
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ফাইন্যান্সিয়াল টাইমসের এই সাক্ষাৎকার বিএনপি নেতৃত্বের কূটনৈতিক আত্মবিশ্বাসের ইঙ্গিত বহন করে। এতে আন্তর্জাতিক মহলেও বাংলাদেশের পরিবর্তনের বার্তা স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।
এদিকে বিএনপি সূত্রে জানা গেছে, তারেক রহমান খুব শীঘ্রই দেশে ফিরবেন এবং ফিরে আসার পরই তিনি নতুন রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করবেন।
জনগণের প্রত্যাশা দীর্ঘ রাজনৈতিক অস্থিরতার পর এই ঘোষণার মধ্য দিয়েই হয়তো বাংলাদেশ নতুন এক গণতান্ত্রিক অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে।
সূত্র: ফাইন্যান্সিয়াল টাইমস সাক্ষাৎকার, লন্ডন