সিরাজগঞ্জে আজ এক সমাবেশে এনসিপির নেতারা বলেন, বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়, সিস্টেমগুলোর সংস্কার চায়, সন্তানদের জন্য মানসম্মত শিক্ষা এবং পড়াশোনা শেষে কর্মসংস্থান চায়।
সমাবেশে নেতারা সাধারণ মানুষের উদ্দেশ্যে করে আরও বলেন, মানুষ এখন সরকারি প্রত্যেকটা অফিসে নির্ভেজাল সেবা পেতে চায়, পুলিশকে আস্থার বাহিনী হিসেবে দেখতে চায়।
এনসিপির নেতারা বলেন, কাঙ্খিত বাংলাদেশ গড়ে তুলতে এনসিপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে ইনশাল্লাহ।