আজ বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঢাকা মহানগরী উত্তরের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এক বিশেষ “দায়িত্বশীল সমাবেশ”।
উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন ঢাকা ১১ আসনের দশ দলীয় জোট সমর্থিত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির আহবায়ক জনাব নাহিদ ইসলাম।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, এনসিপির যুগ্ম আহবায়ক মুজাহিদুল ইসলাম শাহীন, ইসলামি ছাত্রশিবিরের সাবেক সভাপতি আতিকুর রহমানসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ।
সমাবেশে দশ দলীয় জোটের নেতাকর্মীরা নির্বাচনে সম্মিলিত ভাবে কাজ করার রূপরেখা এবং আশাবাদ ব্যক্ত করেন।