ঢাকা | ২৮ জানুয়ারি ২০২৬
ঢাকা-১৭ আসনে বিএনপির প্রার্থী তারেক রহমানের পক্ষে ভোট চাইতে গুলশান-১ এলাকায় লিফলেট বিতরণ ও সংক্ষিপ্ত সমাবেশ করেছেন বিএনপির মিত্র ১২ দলের প্রতিনিধি দল। সমাবেশে ১২ দলের মুখপাত্র মওলানা কামরুজ্জামান রোকন বলেন, ইসলামের নামে ধোকা দেওয়া মানুষ সহ্য করবে না।
বুধবার (২৮ জানুয়ারি) আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে মওলানা রোকন আরও বলেন, বাংলাদেশের উন্নয়নের প্রবক্তা হিসেবে তারেক রহমানকে এই এলাকার মানুষ অবশ্যই ভোট দিয়ে জয়ী করবেন।
সমাবেশে অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন—মওলানা শওকত আলী, লায়ন ফারুক রহমান (সভাপতি, বাংলাদেশ লেবার পার্টি), ইমরুল কায়েস (মহাসচিব, নয়া গণতান্ত্রিক পার্টি), এবং আবুল বাসার প্রমুখ।
১২ দলের এই প্রতিনিধি দল এলাকার জনগণের মধ্যে লিফলেট বিতরণ করে বিএনপি প্রার্থীর পক্ষে ভোট চাইছেন।