মির্জা গালিব এক ফেসবুক পোস্টে বলেন
ছাত্র-সংসদ গুলোতে আমরা যেই সুষ্ঠু নির্বাচনী রাজনীতি দেখতে পাইছিলাম, তার একটা বড় কারন ছিল ক্যাম্পাসে ভায়োলেন্স না থাকা। জুলাইয়ের পরে ট্র্যাডিশনাল পলিটিক্স করা গ্রুপগুলো ভায়োলেন্স করার ক্যাপাসিটি হারাইছে।
কিন্তু জাতীয় নির্বাচনী রাজনীতিতে আমরা একটু একটু করে ভায়োলেন্স ফেরত আসার সম্ভাবনা দেখতেছি। আজকে শেরপুরে বিএনপির সন্ত্রাসীদের হামলায় জামায়াতের উপজেলা সেক্রেটারি শহীদ হইছেন। এইটা বিএনপির ভায়োলেন্স ফিরায়ে আনার চেষ্টা হিসাবে পড়ার যথেষ্ট সুযোগ আছে।
এই ভায়োলেন্স যদি ফিরে আসে, তাইলে এই নির্বাচনও হাসিনার আমলের নির্বাচনের মত হবে, জুলাইয়ের আর কিছু অবশিষ্ট থাকবে না। এই ভায়োলেন্সের বিপক্ষে তাই দাড়াইতে হবে সবাইকে।