ঢাকা, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস শুভেচ্ছা বিনিময় করেছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের প্রধানমন্ত্রীর ও মন্ত্রিপরিষদ সদস্যদের শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিদায়ী প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। বিষয়টি প্রফেসর মুহাম্মদ ইউনূসের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।
এদিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দল বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। তার নেতৃত্বে গঠিত প্রথম মন্ত্রিসভায় নবীন ও প্রবীণ মিলিয়ে মোট ৪৯ জন সদস্য শপথ গ্রহণ করেছেন।