ঢাকা | ২১ ফেব্রুয়ারি ২০২৬
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রাক্কালে প্রধানমন্ত্রী তারেক রহমান স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেছেন।
শনিবার সকালে প্রধানমন্ত্রী তেজগাঁও কার্যালয়ে উপস্থিত হয়ে প্রথমবারের মতো তার দাপ্তরিক কার্যক্রম শুরু করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম এবং সিলমোহর অবমুক্ত করা হয়। ডাকটিকিটটি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের প্রতীক হিসেবে ডিজাইন করা হয়েছে।