আজ শনিবার দুপুরে তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ের গেইটে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এসব কথা গণমাধ্যমে জানান।
মাহদী আমিন জানান, নির্বাচনের আগে বিএনপির অন্যতম প্রতিশ্রুতি ছিল মসজিদের ইমাম মুয়াজ্জিন খতিবসহ বিভিন্ন ধর্মগুরুদের সম্মানি ভাতা প্রদান করা। ক্ষমতায় এসে সেই ধারাবাহিকতায় বিএনপি সরকার ঈদুল ফিতরের আগেই প্রাথমিকভাবে এই কার্যক্রম শুরু করবে। পর্যায়ক্রমে সারাদেশে তা চালু হবে।