বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুললতিফ বিন রশিদ আল জায়ানি আজ রাতে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে পুনরায় টেলিফোন করেছেন।
টেলিফোনালাপে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ইরানের নিক্ষিপ্ত মিসাইলের ধ্বংসাবশেষের আঘাতে এক বাংলাদেশি নাগরিকের মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন। তিনি বাহরাইনের মহামান্য রাজা হামাদ বিন ইসা আল খলিফার পক্ষ থেকে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট গভীর শোক জ্ঞাপন করেন।
বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী পুনর্ব্যক্ত করেন যে, বাহরাইনে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের সার্বিক নিরাপত্তা, সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে তাঁর সরকার প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ ঘটনায় বাহরাইন সরকারের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
নিহতের পরিচয়: নিহত ব্যক্তির নাম এসএম তারেক বয়স (৪৮) আবুল মহসিন তারেক। তিনি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নের বাসিন্দা ছিলেন এবং দীর্ঘ ২৭ বছর ধরে বাহরাইনে কর্মরত ছিলেন।
ঘটনার স্থান ও সময়: সোমবার ভোরে বাহরাইনের রাজধানী মানামার কাছে সালমান ইন্ডাস্ট্রিয়াল সিটি (বা আরসি ড্রাই ডক এলাকা) এলাকায় একটি জাহাজে মেরামত কাজ করার সময় ইরানের নিক্ষিপ্ত একটি ইন্টারসেপ্টেড (প্রতিহত করা) মিসাইলের ধ্বংসাবশেষ তার ওপর পড়ে
হতাহত: এই ঘটনায় তারেক ঘটনাস্থলেই নিহত হন এবং আরও দুই বাংলাদেশি নাগরিক (সন্দ্বীপের মো. আজিম ও টাঙ্গাইলের মো. কামরুল) গুরুতর আহত হন