পাকিস্তানের বিপক্ষে হোম ওয়ানডে সিরিজের আগে বিসিবি একাদশ ৪০ রানে বধ করেছে বিসিবি অল স্টার্সকে
মিরপুর | ০৮ মার্চ ২০২৬
আগামী ওয়ানডে সিরিজের প্রস্তুতি হিসেবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের নিয়ে দুই দলে ভাগ হয়ে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা হয়েছে প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচে তানজিদ হাসান তামিম সেঞ্চুরি হাঁকান এবং রিশাদ হোসেন ৫ উইকেট শিকার করেন।
প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৯৫ রান সংগ্রহ করে বিসিবি একাদশ। দলের হয়ে তানজিদ হাসান তামিম সেঞ্চুরি করেন। লিটন দাস ৪৪ এবং নাজমুল হোসেন শান্ত ৪০ রান যোগ করেন। এছাড়া সাইফ হাসান ২২, সৌম্য সরকার ১১, আফিফ হোসেন ধ্রুব ২৯ ও মেহেদী হাসান মিরাজ ১৫ বলে ২৪ রান যোগ করেন।
বিসিবি অল স্টার্সের হয়ে ৩টি উইকেট নেন রিপন মণ্ডল।
লক্ষ্য তাড়া করতে নেমে বিসিবি অল স্টার্স ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৫৫ রানে থেমে যায়। জিসান আলম ৬৭ বলে ৫০ রান করে ফিফটি পূর্ণ করেন। আব্দুল গাফফার সাকলাইন ৪৮ বলে ৪৯ রান করেন, নাঈম শেখ ৪০ রান করেন এবং শেষদিকে ৪৮ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন রিপন।
বল হাতে রিশাদ হোসেন রীতিমত আগুনে বোলিং করেন, একাই ৫ উইকেট শিকার করেন। নাহিদ রানা দুই উইকেট নিয়েছেন।