২০২৭ সনের হজে অংশগ্রহণকারী ৩০টি অ্যালায়েন্স/লিড এজেন্সির অনুকূলে কোটা বন্টনসহ সংশ্লিষ্ট কার্যক্রম সম্পাদনের লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়েছে।
🕋 হজ ২০২৭: সরকারি ব্যবস্থাপনায় হজ পালনের প্রস্তুতি নিন 🇧🇩
পবিত্র হজ ২০২৭ উপলক্ষে সরকারি ব্যবস্থাপনায় হজ পালনে আগ্রহী বাংলাদেশি হজযাত্রীদের জন্য প্রাক-নিবন্ধন ও প্রাথমিক নিবন্ধনের কার্যক্রম চলছে।
📌 নিবন্ধনের শেষ তারিখ:
📅 ২৪ সেপ্টেম্বর ২০২৬
💰 নিবন্ধন ফি:
🔹 প্রাক-নিবন্ধন ফি – ৩০,০০০ টাকা
🔹 প্রাথমিক নিবন্ধন ফি – ৩,৫০,০০০ টাকা
⏳ নির্ধারিত সময়ের মধ্যে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করে ২০২৭ সালে পবিত্র হজ পালনের সুযোগ নিশ্চিত করুন।
🌐 অনলাইনে নিবন্ধন ও বিস্তারিত তথ্য:
হজ পোর্টাল – www.hajj.gov.bd
🏛️ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়:
www.mora.gov.bd
☎️ হজ কল সেন্টার: ১৬১৩৬
নিরাপদ, সাশ্রয়ী ও সুষ্ঠুভাবে পবিত্র হজ পালনে সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করুন।
সভাপতি: জনাব কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ), মাননীয় মন্ত্রী, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সভায় উপস্থিত ছিলেন, জনাব মোহাম্মদ শামীম কায়সার, মাননীয় প্রতিমন্ত্রী, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং
মুন্সী আলাউদ্দিন আল আজাদ, এনডিসি, মাননীয় সচিব, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়