সারাদিন রোজা রাখার পর শরীরকে হালকা আরাম দেয়, ফ্লেভার ফ্রুট, দই বা ছোলা সালাদ দিয়ে ইফতার উপভোগ করুন
ঢাকা | ০৮ মার্চ ২০২৬
রোজার পর ভারী খাবার খেলে অনেক সময় অস্বস্তি হয়। তাই ইফতারিতে ফলভিত্তিক হালকা সালাদ রাখলেই শরীর আর মন দুটোই ফ্রেশ থাকে। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার মতো রেসিপি এবং ছবি দিয়েছেন সোমা আহমেদ।
১. টক-মিষ্টি ফ্রুট সালাদ
উপকরণ:
- আম, আপেল, আনারস, কলা, কমলা, আঙুর, স্ট্রবেরি/তরমুজ, আনার—প্রতিটি ১ কাপ
- গোলমরিচ গুঁড়া ১ চা চামচ
- বিট লবণ ½ চা চামচ
- মধু ১ কাপ
- লবণ ১ চা চামচ
- লেবুর রস ২ চা চামচ
- পুদিনাপাতা কুচি ১ চা চামচ
প্রস্তুত প্রণালি:
সব ফল এক বাটিতে নিন। লেবুর রস এবং লবণ দিয়ে মাখান। উপরে গোলমরিচ, বিট লবণ, মধু এবং পুদিনাপাতা ছড়িয়ে দিন। পরিবেশন করুন।
২. দই-ফলের সালাদ
উপকরণ:
- টক বা মিষ্টি দই ২৫০ গ্রাম
- ফল (কলা, আপেল, আঙুর, কমলা, পেঁপে, আনার, কিশমিশ ইত্যাদি) ১ কাপ করে
- মধু ২ টেবিল চামচ
- গোলমরিচ গুঁড়া, লবণ স্বাদমতো
- জিরা গুঁড়া ½ চা চামচ
- পেস্তা বাদাম
প্রস্তুত প্রণালি:
ফল ধুয়ে কিউব করে কেটে নিন। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে বাটিতে ঢেলে পরিবেশন করুন। ইচ্ছে করলে কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা খাওয়া যাবে।
৩. ছোলা ও ফলের সালাদ
উপকরণ:
- কাবলি ছোলা ১ কাপ
- ফলের কুচি ২ কাপ (আম, আপেল, আমড়া, পেয়ারা, আঙুর, আনারস ইত্যাদি)
- টকদই ২ কাপ
- তেঁতুলের মাড় ২ টেবিল চামচ
- লেবুর রস ২ টেবিল চামচ
- লবণ ও চিনি স্বাদমতো
- বিটলবণ ১ চা চামচ, সাদা গোলমরিচ গুঁড়া ১ চা চামচ
- কাঁচামরিচ কুচি ১ চা চামচ
- আলু বড় ১টি, গাজর মাঝারি ১টি
- পেঁয়াজ মোটাকুচি আধা কাপ, পুদিনা/ধনেপাতা ২ টেবিল চামচ
- সরিষার তেল ১ টেবিল চামচ, শসা কুচি সিকি কাপ, ক্যাপসিকাম কুচি সিকি কাপ
- চাট মসলা ২ টেবিল চামচ, বেসনের ঝুরি ভাজা আধা কাপ, টমেটো কুচি আধা কাপ
প্রস্তুত প্রণালি:
- ছোলা ৫–৬ ঘণ্টা ভিজিয়ে রাখুন।
- একাংশ ছোলা আলাদা রেখে বাকি সেদ্ধ করুন। আলু ও গাজর আলাদা সেদ্ধ করে কিউব করুন।
- ফুটন্ত পানিতে পেঁয়াজ ১ মিনিট রাখুন, পানি ঝরিয়ে নিন।
- বড় বাটিতে বেসনের ঝুরি ভাজা বাদে সব উপকরণ মিশিয়ে হালকা হাতে মাখান।
- ফ্রিজে কিছুক্ষণ রেখে পরিবেশন করুন, উপরে ঝুরি ভাজা ছিটিয়ে দিন।