ঢাকা | ১০ মার্চ ২০২৬
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. ইফতেখার আহমেদ চৌধুরীকে পররাষ্ট্রবিষয়ক পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে জামায়াতে ইসলামী।
ঢাকায় সফররত দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধিদলের সঙ্গে উপস্থিত ছিলেন ড. ইফতেখার আহমেদ চৌধুরী। এ সময় তিনি দলটির পরামর্শক হিসেবে অংশ নেন বলে জানিয়েছে জামায়াত।
দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, বৈঠকে তিনি জামায়াতের পরামর্শক হিসেবে উপস্থিত ছিলেন। আরেক সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানান, তিনি দলটির ‘ফরেন অ্যাফেয়ার্স কনসালটেন্ট’ হিসেবে পরামর্শ দিচ্ছেন।
এদিকে বিষয়টি প্রকাশের পর সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। সাবেক এই কূটনীতিক এক-এগারো সরকারের সময় তত্ত্বাবধায়ক সরকারের পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।