জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে এক টেলিফোন আলাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগ্রাসনকারী রাষ্ট্রগুলোর বিচারের প্রয়োজনীয়তার ওপর জাতিসংঘকে অবশ্যই জোর দিতে হবে এই মতামত ব্যক্ত করেন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতি অনুসারে, আব্বাস আরাঘচি ব্যাখ্যা করেছেন যে, “হরমুজ প্রণালীর অস্থিতিশীলতা মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের প্রত্যক্ষ ফল।”