গোয়েন্দা বিভাগের নির্দেশনায় ইসরায়েলী বিমান বাহিনী রাতভর তেহরানে অবস্থিত ইরানি সামরিক অবকাঠামোর ওপর ব্যাপক হামলা চালিয়েছে বলে জানিয়েছেন আইডিএফের মুখপাত্র।
হামলা চালিয়েছে অস্ত্র উৎপাদন কেন্দ্রেসহ সামরিক শিল্পে এবং IRGC সৈন্যদের ওপর। পাশাপাশি হামলায় ক্ষতিগ্রস্ত হয় ইরানি সেনাবাহিনীর সৈন্য প্রশিক্ষণ কেন্দ্রে এবং বিমানে আঘাত হানার জন্য তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মজুদের একটি ঘাঁটিতে।
এছাড়াও দখলদার বাহিনীর হামলায় ক্ষতিগ্রস্ত হয় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মূল (উপাদান) উৎপাদন ও উন্নয়নের একটি কেন্দ্র এবং অস্ত্রের জন্য ব্যাটারি উৎপাদনের একটি কেন্দ্র ও বিপ্লবী রক্ষীবাহিনীর (IRGC) অস্ত্র উৎপাদনের একটি কেন্দ্র ধংস করা হয় বলে জানিয়েছেন দখলদার ইসরায়েলের মুখপাত্র।