ইসলামিক রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি)-এর সর্বাধিনায়কের উপদেষ্টা জেনারেল রেজা মাহদিয়ান একটি কঠোর বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, ইরানি বাহিনী বর্তমানে কার্যকরভাবে শত্রুর আকাশসীমা নিয়ন্ত্রণ করছে। তিনি উল্লেখ করেন যে, ‘ইরানের সন্তানদের’ প্রশিক্ষণ এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে তারা সবচেয়ে জটিল সামরিক কৌশল অনুশীলন করতে সক্ষম, যা তাদের প্রতিপক্ষকে ‘করুণা ভিক্ষা করতে’ বাধ্য করে।
মাহদিয়ান জোর দিয়ে বলেন, দেশের নিরাপত্তা অস্থিতিশীল করার জন্য শত্রুদের পরিকল্পনা ব্যর্থ করতে ইরান সফল হয়েছে। “শত্রুরা তাদের কাপুরুষোচিত পরিকল্পনা দিয়ে ইরানকে কাঁপিয়ে তোলার চেষ্টা করেছিল, কিন্তু আমরা সেইসব হাতিয়ার ধ্বংস করে দিয়েছি। আজ শত্রুরা এই অঞ্চল থেকে পালাচ্ছে,”।