আজ ইরানের পক্ষ থেকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে। ওয়াল স্ট্রিট জার্নাল-এর প্রতিবেদন অনুযায়ী, এই হামলায় বেশ কয়েকটি আমেরিকান রিফুয়েলিং বিমান ক্ষতিগ্রস্ত হয়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, এই হামলায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। একই সাথে কাতার ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিগুলোতেও ইরান হামলা চালিয়েছে বলে সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে।