ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এবং আইআরজিসি-র বিবৃতিতে বলা হয়, দুবাইয়ে অবস্থিত ওই ডিপোটি মার্কিন বাহিনীকে সহায়তা করার জন্য ব্যবহৃত হচ্ছিল। তাদের দাবি অনুযায়ী, হামলায় ডিপোটি সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং সেখানে থাকা ২১ জন ইউক্রেনীয় বিশেষজ্ঞ নিহত হওয়ার সম্ভাবনা রয়েছে।
ইউক্রেনের প্রধানমন্ত্রী যখন সৌদি আরবে একটি নিরাপত্তা চুক্তিতে স্বাক্ষর করেছেন এবং আমিরাতের সাথে বোঝাপড়ায় পৌঁছেছেন সেই সময় ইরানের IRGC এই হামলার দাবি করছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন বন্ধের আশঙ্কার মধ্যে রাশিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় সহায়তা চেয়েছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী।
ইউক্রেনের প্রধানমন্ত্রী দুবাই এর প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন জায়েদের সাথে একটি নিরাপত্তা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেন। তবে হামলার বিষয় ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় অস্বীকার করে বলেছে: “এটি একটি মিথ্যা সংবাদ, ইরানি শাসকগোষ্ঠী প্রায়শই এই ধরনের অপতথ্য প্রচার অভিযান চালায়।”