ওয়াশিংটন ডিসি | ০১ এপ্রিল ২০২৬
মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে তৈরি হওয়া সংকট মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ সরকারও এ সংকট মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা করেছে।
বাংলাদেশ দূতাবাস থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের জ্বালানি দপ্তরে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট অংশ নেন।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ও জ্বালানি খাতের চাপ তুলে ধরেন। মার্কিন জ্বালানিমন্ত্রী জবাবে বলেন, তারা বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে সচেতন এবং চ্যালেঞ্জ মোকাবেলায় পাশে থাকবে।
দুই পক্ষ long-term energy cooperation নিয়ে আলোচনা করেন। এতে বাংলাদেশের জন্য নিরবচ্ছিন্ন ও স্থিতিশীল জ্বালানি সরবরাহ এবং যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি আমদানির সম্ভাবনার বিষয়ে মতবিনিময় হয়।
বৈঠকে উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশের পক্ষে, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত ও দূতাবাসের জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশ নেন।
সূত্র: বাংলাদেশ দূতাবাস, ওয়াশিংটন