ইরানের যুদ্ধ আমাদের মুসলিম উম্মাহর জন্য স্পষ্টতই উদ্বেগের কারণ বলে জানিয়েছেন ইয়েমেনের হুতি (Houthi) আন্দোলনের নেতা আবদুল মালিক আল-হুতি
তিনি বলেন আমাদের জন্য উদ্বেগের কারণ কী, তা পবিত্র কোরআন দ্বারা নির্ধারিত হয়; ভণ্ডামি, বিশ্বাসঘাতকতা এবং আত্মসমর্পণের মাধ্যমে নয়, তিনি পরিষ্কারভাবে বলেছেন যে হুতিরা এই যুদ্ধে ‘নিরপেক্ষ’ নয়। প্রয়োজনে তারা ইরানের পক্ষে সরাসরি সামরিক হস্তক্ষেপ করতে সম্পূর্ণ প্রস্তুত এবং তাদের বাহিনীর ‘ট্রিগারে হাত রয়েছে’
হুতি নেতা উল্লেখ করেন যে তারা দিনরাত পরবর্তী দফার লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং শত্রুপক্ষের যেকোনো পদক্ষেপের পাল্টা জবাব দেওয়া হবে। গত ২৮ মার্চ থেকে হুতি বিদ্রোহীরা আনুষ্ঠানিকভাবে ইরানের পক্ষ নিয়ে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করার মাধ্যমে এই সংঘাতের সরাসরি পক্ষ হিসেবে আবির্ভূত হয়েছে