ইসলামী আন্দোলন বাংলাদেশর মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, রাষ্ট্রের সাথে নাগরিকদের সম্পর্ক মালিকানার সম্পর্ক। নাগরিকগণ রাষ্ট্রের মালিক। সরকার নাগরিকের স্বার্থ নিশ্চিত করার জন্য এবং নাগরিকের প্রয়োজনীয় সকল কিছু নিশ্চিত করার জন্য দায়বদ্ধ।
তিনি আরও বলেন, বিএনপি নির্বাচনের জন্য ব্যতিব্যস্ত হয়েছিলো। এখন নাগরিক প্রত্যাশা পূরণ করতে পারছে না। জ্বালানি সংকটে গোটা দেশ নাজেহাল, দ্রব্যমূল্য লাগাম ছাড়িয়েছে। সন্ত্রাস, চাঁদাবাজে জনগণ অতিষ্ঠ। সরকারের মন্ত্রীদের দক্ষতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। কোন একটা ক্ষেত্রেও সরকার সফলতা দেখাতে পারছে না। এমন পরিস্থিতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল এগিয়ে আসতে হবে।
আজ ১৮ সেপ্টেম্বর, শুক্রবার চট্টগ্রামের দেওয়ানহাটের সৈয়দ এসহাক র. অডিটোরিয়ামে অনুষ্ঠিত চট্টগ্রাম বিভাগীয় উপজেলা ও নগর ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন।