ডেইলি ক্রাইসিস বিডি – মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার (৬ এপ্রিল, ২০২৬) এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন যে, ইরান বর্তমানে “সততার সাথে আলোচনা করছে। তবে তিনি একই সাথে একটি কঠোর আল্টিমেটামও দিয়েছেন, যেখানে বলা হয়েছে যে আলোচনার জন্য তাদের হাতে সময় আছে মাত্র আগামীকাল (মঙ্গলবার, ৭ এপ্রিল) রাত ৮টা (আমরিকান টাইম) পর্যন্ত।
ট্রাম্প সোমবারের সংবাদ সম্মেলনে অত্যন্ত আক্রমণাত্মক ভাষায় বলেন, “পুরো দেশটি (ইরান) মাত্র এক রাতেই ধ্বংস করে দেওয়া সম্ভব এবং সেই রাত হতে পারে আগামীকাল রাতই”।
ট্রাম্প স্পষ্ট করেছেন যে মঙ্গলবার রাত ৮টার ডেডলাইনটি চূড়ান্ত। যদি এই সময়ের মধ্যে ইরান কোনো কার্যকর চুক্তিতে না পৌঁছায় বা হরমুজ প্রণালি খুলে না দেয়, তবে তিনি ইরানের বিদ্যুৎকেন্দ্র এবং সেতুর মতো গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করার হুমকি দিয়েছেন।
ইরান একটি যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও তারা অবিলম্বে হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে দ্বিমত পোষণ করেছে এবং যুদ্ধের স্থায়ী সমাপ্তি চেয়েছে।