পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, আমি অত্যন্ত বিনয়ের সাথে জানাচ্ছি যে, ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র তাদের মিত্রদের সাথে নিয়ে লেবাননসহ সকল অঞ্চলে অবিলম্বে যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় সম্মত হয়েছে। তারা একটি চুক্তিতে পৌঁছেছে।
এই যুদ্ধবিরতি ইরানের সময় অনুযায়ী বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ভোর ৩:৩০ মিনিট থেকে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় অনুযায়ী মঙ্গলবার, ৭ এপ্রিল, রাত ৮:০০টা থেকে কার্যকর হবে।
আমি দুই দেশের নেতাদের এই বিচক্ষণ পদক্ষেপকে আন্তরিকভাবে স্বাগত জানাই এবং সকল মতপার্থক্য নিরসনে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর জন্য আলোচনা শুরু করতে তাদের প্রতিনিধিদলকে শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬ তারিখে ইসলামাবাদে মিলিত হওয়ার আমন্ত্রণ জানাচ্ছি।
উভয় পক্ষই অসাধারণ বিচক্ষণতা এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে শান্তি ও স্থিতিশীলতা এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটি গঠনমূলক দৃষ্টিভঙ্গি প্রদর্শন করেছে। আমরা আন্তরিকভাবে আশা করি যে ‘ইসলামাবাদ আলোচনা’ একটি স্থায়ী শান্তির দিকে নিয়ে যাবে এবং আগামী দিনগুলিতে আমরা আপনাদের সাথে আরও সুসংবাদ ভাগ করে নেব।