ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধবিরতি, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং যত দ্রুত সম্ভব নৌপরিবহন পুনরায় চালু করার জন্য একটি বাস্তবসম্মত পরিকল্পনা তৈরির প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ব্রিটিশ নেতারা এই সাময়িক বিরতিকে একটি দীর্ঘস্থায়ী ও শক্তিশালী চুক্তিতে রূপান্তর করতে আগ্রহী। এর অংশ হিসেবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ইরানি প্রতিনিধিদের সঙ্গে আলোচনার জন্য পাকিস্তানের ইসলামাবাদে যাচ্ছেন
এই দিকে প্রধানমন্ত্রী স্টারমার সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের নেতাদের সঙ্গেও মধ্যপ্রাচ্যের সার্বিক নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় যুদ্ধবিরতির গুরুত্ব নিয়ে বৈঠক করেছেন।