আজ (২৭ এপ্রিল, সোমবার) ঢাকার মোহাম্মদপুরস্থ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ইরানের হাইকমিশনার জনাব জলিল রহিমি জাহানাবাদির সাথে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ইরান দূতাবাসের ডেপুটি হেড অফ মিশন জনাব আমিরি, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা Ataullah Ameen এবং ব্যক্তিগত পররাষ্ট্র বিষয়ক সচিব Farid Khan।
সাক্ষাৎকালে ইরানে চলমান আমেরিকা-ইসরাইল আগ্রাসন, বৈশ্বিক জ্বালানি সংকটসহ সমসাময়িক আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। আমরা বিশ্ব পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছি এবং শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেছি। আমি ইরানে পরিচালিত সাম্প্রতিক ইসরাইল-আমেরিকান আগ্রাসনকে উম্মাহর বিরুদ্ধে কুফরি শক্তির আক্রমণ হিসেবে উল্লেখ করেছি এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে ইরানের প্রতি সংহতি প্রকাশ করেছি।
এ সময় হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশি তেলবাহী জাহাজ চলাচলে ইরানের ইতিবাচক ভূমিকা কামনা করেছি। ইরানের হাইকমিশনার বিষয়টিকে গুরুত্বের সাথে দেখবেন এবং এ বিষয়ে তার দেশে ইতিবাচক বার্তা প্রেরণের আশ্বাস দিয়েছেন। পাশাপাশি ইরান ও বাংলাদেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।