জার্মান চ্যান্সেলর এর সাম্প্রতিক কিছু সমালোচনার জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি পোস্ট লিখেছেন যে, ইরান পারমাণবিক অস্ত্র পেলে পুরো বিশ্ব তাদের কাছে জিম্মি হয়ে পড়বে এবং তিনি এখন ইরানের বিরুদ্ধে এমন কঠোর ব্যবস্থা নিচ্ছেন যা আগে কোনো প্রেসিডেন্ট নেওয়ার সাহস করেননি।
জার্মান চ্যান্সেলর এর আগে ট্রাম্প সম্পর্কে মন্তব্য করেছিলেন যে ইরান ইস্যুতে ট্রাম্পের কোনো সুস্পষ্ট কৌশল নেই এবং ট্রাম্প ইরানের কাছে ‘হিউমিলিয়েটেড’ বা অপমানিত হচ্ছেন।
এর আগে ট্রাম্প জার্মানির বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন যে তারা হরমুজ প্রণালির নিরাপত্তায় সাহায্য করছে না। জার্মান চ্যান্সেলর পরে জানান যে তিনি ট্রাম্পের সাথে ফোনালাপে নিজের উদ্বেগ প্রকাশ করেছেন এবং বিশ্বাস করেন যুক্তরাষ্ট্রের বর্তমান নীতি মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়াচ্ছে