অসুস্থ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে দেখতে আজ (০১ মে) তাঁর বাসায় যান মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, এমপি। এসময় মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোঃ মোবারক হোসাইন।
আমীরে জামায়াত সারজিস আলমের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং মহান আল্লাহর দরবারে দ্রুত সুস্থতা কামনা করে দো’য়া করেন।