আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকার নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি বিশাল শ্রমিক সমাবেশের আয়োজন করে। এই সমাবেশে বিএনপি চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন
প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে গত ১৭ বছরে শ্রমিকদের ওপর হওয়া “অবিচার” এবং তাদের অধিকার হরণের তীব্র নিন্দা জানান। তিনি শ্রমিকদের ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।
তিনি আরও বলেন, ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে একত্রিত হয়ে গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারকে বিদায় করেছে এই দেশ থেকে। স্বৈরাচার সরকার বিগত ১৭ বছর বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছিল
বক্তব্যে রানা প্লাজার মতো মর্মান্তিক ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন যে, তাঁর সরকারের অধীনে এ ধরনের দুর্ঘটনা আর ঘটতে দেওয়া হবে না।
দেশের অর্থনীতি সচল রাখতে শ্রমিকদের অবদানের কথা স্বীকার করে তিনি তাদের “জাতীয় উন্নয়নের মূল কারিগর” হিসেবে অভিহিত করেন।
সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যগণ, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেইনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ