হাঁটি হাঁটি পা পা করে পথ চলার ছয় বছর পূর্ন হলো। নতুন রাজনীতির যে বয়ান আমরা শুরু করেছিলাম ২০১৯ সালে জনআকাঙ্খার বাংলাদেশ নামে তা আজ চরম বাস্তবতা আকারে হাজির হয়েছে। যেটা এক সময় পুরাতন রাজনৈতিক বন্দোবস্তের কাছে হাস্যরসের বিষয় ছিল, সেটাই আজকে মূলধারার বয়ান। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের ভিত্তিতে রাষ্ট্র বিনির্মান/সংস্কার/মেরামতের আলাপ আজকে শুধু মুখে মুখে না, ২০২৪ এর গনঅভ্যুত্থান ও শত শত শহীদের রক্তে এটা আজ মুক্তির দেয়াল লিখনে পরিনত হয়েছে কোটি কোটি প্রাণে। আমাদের গত ছয় বছরের মিছিলের শ্লোগান আজ সরকারী দলের ট্যাগ লাইনে পরিনত হয়েছে – ইতিহাসের স্বার্থে মনে করিয়ে দিচ্ছি:
পিতা নয়, পুত্র নয়
সবার আগে বাংলাদেশ!
মা নয়, ছেলে নয়
সবার আগে বাংলাদেশ!
দল নয়, ব্যক্তি নয়
সবার আগে বাংলাদেশ!