প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জার্মানি থেকে ৫,০০০ মার্কিন সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন। আগামী ৬ থেকে ১২ মাসের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ ম্যার্ৎস ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের নীতির সমালোচনা করার পর এই সিদ্ধান্তটি আসে। ট্রাম্প ম্যার্ৎসকে ইরানের যুদ্ধ এবং নিজ দেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দিকে নজর দিতে বলেছেন
জার্মানিতে বর্তমানে প্রায় ৩৫,০০০ থেকে ৩৬,৪০০ জন মার্কিন সেনা রয়েছে। এশিয়ার জাপানের পর জার্মানিতেই সবচেয়ে বেশি মার্কিন সেনা অবস্থান করে এই প্রত্যাহারের ফলে ইউরোপে মার্কিন সেনার সংখ্যা ২০২২ সালের আগের পর্যায়ে ফিরে আসবে। এর মাধ্যমে একটি আর্মি ব্রিগেড সরিয়ে নেওয়া হবে এবং জার্মানিতে ক্ষেপণাস্ত্র ব্যাটালিয়ন মোতায়েনের পূর্ববর্তী পরিকল্পনা বাতিল করা হবে।
জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বোরিস পিস্টোরিয়াস একে ইউরোপের জন্য একটি “সতর্কবার্তা” হিসেবে অভিহিত করেছেন এবং দেশগুলোকে নিজেদের নিরাপত্তা আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন।