গত ২৩ এপ্রিল শাহবাগ থানার অভ্যন্তরে ছাত্রদলের হামলায় আহত হাজী মুহম্মদ মুহসীন হল সংসদের সংস্কৃতি সম্পাদক জুলহাস ইসলামকে আজ দেখতে যান ডাকসুর ভিপি সাদিক কায়েম।
এ সময় তিনি ২৩ এপ্রিলের ন্যাক্কারজনক হামলায় জড়িতদের বহিষ্কারসহ শাস্তি নিশ্চিত করার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা রক্ষার লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন হল সংসদের জিএস রাফিদ হাসান সাফওয়ান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ছাত্রদলের নৃশংস হামলায় হল সংসদের নির্বাচিত প্রতিনিধি জুলহাস এর কানের পর্দা ফেটে গুরুতর ক্ষতের সৃষ্টি হয়েছিলো।