ড্রোন হামলার ফলে ওই তেল স্থাপনায় বড় ধরনের আগুনের সূত্রপাত হয়। এতে ৩ জন ভারতীয় নাগরিক আহত হয়েছেন বলে জানা গেছে।
সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে ছোড়া ৪টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ৩টি প্রতিহত করা হয়েছে এবং একটি সমুদ্রে পড়েছে। বেশ কিছু ড্রোনও আকাশেই ধ্বংস করার দাবি করেছে দেশটি।
হরমুজ প্রণালীতে আমিরাতের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আদনক এর একটি তেলবাহী ট্যাংকারেও ইরান দুটি ড্রোন হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে, তবে সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ইরানের সামরিক প্রধান আমির হাতামি জানিয়েছেন, এই অঞ্চলে মার্কিন নৌবাহিনীর তৎপরতা রুখতেই তারা এই পদক্ষেপ নিয়েছেন। অন্যদিকে, ইরান আনুষ্ঠানিকভাবে এই হামলার বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি।