প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম বৈরুতে সাংবাদিকদের বলেন, “আমরা ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্কের দিকে যাচ্ছি না, বরং শান্তির দিকে যাচ্ছি”।
তিনি জানান, সরকার হিজবুল্লাহর অস্ত্র রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা পুনর্বিবেচনা ও উন্নত করবে। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ এবং এর ডেপুটি সেক্রেটারি জেনারেল শেখ নাঈম কাসেম আগেও জানিয়েছেন যে, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কোনো সম্ভাবনা নেই।
লেবানন ইসরায়েলি বাহিনীর প্রত্যাহারের একটি সময়সূচী দাবি করেছে এবং উচ্চপর্যায়ের যেকোনো বৈঠকের আগে ব্যাপক প্রস্তুতির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছে। বর্তমানে চলমান যুদ্ধবিরতি যুদ্ধবিরতিই হবে ওয়াশিংটনে নতুন দফার আলোচনার ভিত্তি।