মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তা এবং ইসরায়েলি সূত্রের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, ইসরায়েল ও লেবাননের মধ্যে তৃতীয় দফার আলোচনা আগামী বৃহস্পতিবার ও শুক্রবার ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হতে চলেছে।
এপ্রিলের শেষে দ্বিতীয় দফার আলোচনার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ভঙ্গুর যুদ্ধবিরতি তিন সপ্তাহের জন্য বাড়িয়েছিলেন, তা লেবানন জুড়ে ইসরায়েলি হামলার কারণে চরম চাপের মধ্যে রয়েছে।