ইরানের কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র বলেন, মার্কিন আগ্রাসী, সন্ত্রাসী ও দস্যু বাহিনী ইরানের জাস্ক অঞ্চলের উপকূলীয় জলসীমা থেকে হরমুজ প্রণালীর দিকে অগ্রসরমান একটি ইরানি তেল ট্যাঙ্কার এবং সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দরের বিপরীতে হরমুজ প্রণালীতে প্রবেশকারী আরেকটি জাহাজে হামলা চালিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।
একই সময়ে, এই অঞ্চলের কয়েকটি দেশের সহযোগিতায় তারা খামির, সিরিক এবং কেশম দ্বীপ বন্দরের উপকূলীয় বেসামরিক এলাকায় বিমান হামলা চালিয়েছে।
এর প্রতিশোধ হিসেবে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী অবিলম্বে হরমুজ প্রণালীর পূর্বে এবং চাবাহার বন্দরের দক্ষিণে অবস্থিত মার্কিন সামরিক জাহাজগুলোতে হামলা চালিয়ে সেগুলোর ব্যাপক ক্ষতিসাধন করেছে।
অপরাধী ও আগ্রাসী আমেরিকা এবং তার সমর্থক দেশগুলোর জেনে রাখা উচিত যে, ইসলামী প্রজাতন্ত্র ইরান অতীতের মতোই শক্তিশালী এবং কোনো দ্বিধা ছাড়াই যেকোনো আগ্রাসন ও আক্রমণের কঠোর জবাব দেবে।