জাতিসংঘের সংবাদ সম্মেলনে ইরানের স্থায়ী প্রতিনিধি বলেছেন যে, ইরান হরমুজ প্রণালীতে সকলের জন্য শান্তি, নিরাপত্তা এবং নৌচলাচলের স্বাধীনতাকে সমর্থন করে।
পারস্য উপসাগরের স্থিতিশীলতা ইরানের জনগণসহ সকল জাতির স্বার্থে হওয়া উচিত। এটা কোনোভাবেই ন্যায্য বা গ্রহণযোগ্য নয় যে, এক পক্ষ অবৈধ নিষেধাজ্ঞা, জবরদস্তিমূলক ব্যবস্থা এবং নৌ অবরোধের কারণে ক্রমাগত ভোগান্তির শিকার হচ্ছে, আর অপর পক্ষ “নৌচলাচলের স্বাধীনতা”-র অজুহাতে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ ও অবাধ যাতায়াত উপভোগ করছে।
উত্তেজনা প্রশমন ও স্থিতিশীলতার পথ আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদকে সম্মান করার মধ্যেই নিহিত, রাজনৈতিক ও সামরিক লক্ষ্য অর্জনের জন্য নিরাপত্তা পরিষদের অপব্যবহারের মধ্যে নয়।