লেবাননের বৈরুতে হিজবুল্লাহর একজন শীর্ষ কমান্ডারের মৃত্যুর পর প্রতিশোধমূলক হামলার আশঙ্কায় উত্তর ইসরায়েলে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বৃহস্পতিবার (৭ মে, ২০২৬) ওই অঞ্চলের সমস্ত জনসমাবেশ ও অনুষ্ঠান বাতিল করেছে ইসরায়েলি সামরিক বাহিনী (IDF)।
বুধবার রাতে বৈরুতের দক্ষিণ শহরতলিতে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর রাডওয়ান ফোর্সের কমান্ডার আলী আহমেদ ঘালিব বালুত নিহত হন।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (IDF) সীমান্তবর্তী এলাকাগুলোর স্থানীয় পরিষদগুলোকে জনসমাগম না করার নির্দেশ দিয়েছে। বিশেষ করে যেসব অনুষ্ঠান আগে স্বাভাবিক প্রতিরক্ষা নির্দেশিকার আওতামুক্ত ছিল, সেগুলোও এখন বাতিল করা হয়েছে।
ইসরায়েলি গোয়েন্দা তথ্যে জানা গেছে, হিজবুল্লাহ সীমান্তবর্তী জনবসতিগুলোর ওপর ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা চালাতে পারে।