ফিলিস্তিনিদের ওপর সহিংসতা এবং পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনের অভিযোগে উগ্রবাদী ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা অনুমোদন করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এই পদক্ষেপের ফলে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর আন্তর্জাতিক চাপ আরও বৃদ্ধি পেল।
এই নিষেধাজ্ঞার আওতায় ৩ জন বসতি স্থাপনকারী ও ৪টি সংগঠন রয়েছে। পশ্চিম তীরে সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনে জড়িত চরমপন্থী ইসরায়েলি বসতি স্থাপনকারী এবং তাদের সংগঠন। সাধারণত এই ধরনের নিষেধাজ্ঞায় ভ্রমণ নিষেধাজ্ঞা এবং সম্পদ বাজেয়াপ্ত বা ফ্রিজ করা অন্তর্ভুক্ত থাকে।
হাঙ্গেরির পূর্ববর্তী সরকার ভেটো দিলেও নতুন সরকার এই পদক্ষেপে সমর্থন দেওয়ায় দীর্ঘদিনের অচলাবস্থা কেটে যায়। একই সাথে, ইইউ শীর্ষস্থানীয় হামাস নেতাদের বিরুদ্ধেও আলাদা নিষেধাজ্ঞা অনুমোদন করেছে।