যুক্তরাষ্ট্রের কাছে ইরানের যুদ্ধকালীন ক্ষতিপূরণের দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অত্যন্ত ক্ষুব্ধ ও অসন্তুষ্ট করেছে। ট্রাম্প ইরানের প্রস্তাবকে “সম্পূর্ণ অগ্রহণযোগ্য” (TOTALLY UNACCEPTABLE) বলে উল্লেখ করেছেন।
ইরানের প্রস্তাবে “ক্ষতিপূরণ” শব্দটির ব্যবহার নিয়ে ট্রাম্প সংবেদনশীল, কারণ এতে সম্মত হওয়াকে পরাজয় স্বীকার হিসেবে ব্যাখ্যা করা হতে পারে।
ইরান কেবল ক্ষতিপূরণই চায়নি, বরং হরমুজ প্রণালির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ, সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং জব্দ করা সম্পদ ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে।ট্রাম্প এই দাবিগুলোকে “আবর্জনা” (piece of garbage) বলে মনে করছেন এবং চাপ প্রয়োগ অব্যাহত রাখার কথা বলেছেন।