চীন তাইওয়ানের বিষয়ে তাদের ‘রেড লাইন’ স্পষ্ট করছে, অন্যদিকে ট্রাম্পের প্রধান মনোযোগ ইসরায়েল-কেন্দ্রিক মধ্যপ্রাচ্য এবং চীনের সঙ্গে অর্থনৈতিক সমঝোতার ওপর
শি জিনপিং ট্রাম্পকে স্পষ্টভাবে জানিয়েছেন যে, তাইওয়ান ইস্যু ঠিকমতো সামলানো না হলে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক সংঘাতের দিকে যেতে পারে। চীন তাইওয়ানকে তাদের নিজস্ব ভূখণ্ড মনে করে এবং এটি তাদের “এক চীন নীতি”-র মূল ভিত্তি। মার্কিন অস্ত্র বিক্রি এবং তাইওয়ানের প্রতি সমর্থনকে চীন তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং “সবচেয়ে বিপজ্জনক” ইস্যু হিসেবে দেখে।
এইদিকে ট্রাম্প প্রশাসন ঐতিহাসিকভাবে ইসরায়েলকে অবিচল সমর্থন দিয়ে আসছে, যা মধ্যপ্রাচ্য নীতিতে ট্রাম্পের প্রধান চাহিদা। বর্তমান ইরান যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েলের নিরাপত্তা এবং ইরানের বিরুদ্ধে কৌশলগত অবস্থান নিতে ট্রাম্প দিশেহারা। ট্রাম্পের লক্ষ্য হলো ইসরায়েল ও আরব দেশগুলোর মধ্যে সম্পর্ক জোরদার করে ইরানের প্রভাব কমান।
তবে উভয়ই দখল বানিজ্য এবং অস্ত্র ব্যবসা নিয়ে কাজ করছে। চীন নেমেছে তাইওয়ান দখলে আর ট্রাম্প নেমেছে ইসরায়েলের নিরাপত্তার নামে ইরানকে ধংস করতে।