আন্তর্জাতিক বাজারে টানা দুই দফা মূল্য বৃদ্ধির পর দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।
শুক্রবার (১৫ মে) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনা বা পিওর গোল্ডের দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী প্রতি ভরি স্বর্ণের মূল্য:
- ২২ ক্যারেট: ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা
- ২১ ক্যারেট: ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা
- ১৮ ক্যারেট: ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা
- সনাতন পদ্ধতির সোনা: ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা
এর আগে, সর্বশেষ গত ৭ মে স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। তখন প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা।