প্রেস বিজ্ঞপ্তি
তারিখ: ১৫ মে ২০২৬ ইং
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মুহতারাম আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন,
বর্তমান সমাজে নৈতিক অবক্ষয়, দুর্নীতি ও বৈষম্য উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। একটি ইনসাফভিত্তিক, মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে ইসলামী আদর্শের কোনো বিকল্প নেই।
শুক্রবার (১৫ মে ২০২৬) বিকাল ৩টায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে দেওয়ানহাটস্থ আল ইসহাক অডিটোরিয়ামে অনুষ্ঠিত “Meet With Our Amir” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, তরুণ সমাজ আজ বহুমুখী ষড়যন্ত্র ও অপসংস্কৃতির আগ্রাসনের মুখোমুখি। মাদক, সন্ত্রাস, অশ্লীলতা ও নৈতিক বিপর্যয় থেকে যুবসমাজকে রক্ষা করতে ইসলামী মূল্যবোধভিত্তিক শিক্ষা, আদর্শিক চর্চা এবং যোগ্য নেতৃত্ব গড়ে তোলা সময়ের অনিবার্য দাবি।
তিনি আরও বলেন, দেশ ও জাতির কল্যাণে শিক্ষার্থীদেরকে সত্য, ন্যায়, মানবতা ও আদর্শিক দায়িত্ববোধে উজ্জীবিত হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একটি শান্তিপূর্ণ, বৈষম্যহীন ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
আরো উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি, মুহাম্মাদ জান্নাতুল ইসলামসহ সভায় সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সুধীজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা দেশের বর্তমান সামাজিক ও নৈতিক সংকট মোকাবিলায় তরুণ প্রজন্মকে আদর্শিক নেতৃত্বে এগিয়ে আসার আহ্বান জানান।