দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর ড্রোন হামলায় একজন ইসরায়েলি সৈন্য নিহত হয়েছেন, যার ফলে যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে নিহত ইসরায়েলি সৈন্যের সংখ্যা বেড়ে সাত হয়েছে।
লেবানন সীমান্তে হিজবুল্লাহর এক্সপ্লোসিভ ড্রোন হামলায় ৪৭ বছর বয়সী রিজার্ভ সেনা আলেকজান্ডার গ্লোভানিওভ নিহত হন।
হিজবুল্লাহ বর্তমানে ফাইভার-অপ্টিক তারের সাথে যুক্ত ছোট এবং মারাত্মক ড্রোন (FPV drones) ব্যবহার করে ইসরায়েলি সেনাদের ওপর হামলা চালাচ্ছে, যা ইলেকট্রনিক ওয়ারফেয়ার বা জ্যামিংয়ের মাধ্যমে ঠেকানো কঠিন হয়ে পড়েছে।