ইরানের প্রধানমন্ত্রী মাসুদ পেজেশকিয়ান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লিখেছেন, বলপ্রয়োগের মাধ্যমে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা একটি অলীক কল্পনা ছাড়া আর কিছুই নয়।
মাসুদ পেজেশকিয়ান এই পোস্টে লিখেছেন, ইরান সর্বদা তার সমস্ত প্রতিশ্রুতি মেনে চলেছে এবং যুদ্ধ এড়াতে সব ধরনের চেষ্টা করেছে। ইরানের জন্য সব পথ খোলা আছে। বলপ্রয়োগের মাধ্যমে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা একটি অলীক কল্পনা ছাড়া আর কিছুই নয়।
তিনি আরও যোগ করেছেন, যুদ্ধের চেয়ে কূটনীতিতে পারস্পরিক শ্রদ্ধা অনেক বেশি বিচক্ষণ, নিরাপদ এবং টেকসই, যার উপর ইরান বছরের পর বছর ধরে জোর দিয়ে আসছে।